১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আব্দুর রউফকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রউফ উপজেলার মানিকদীপা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ মার্চ শাজাহানপুর থানায় দায়ের করা একটি মামলায় তিনি তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে   আদালতে পাঠানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ