৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার প্রমাণ করতে পারলে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব ,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় সদ্য ঘোষিত বার আউলিয়া ডিগ্রী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ২ নেতা ছাত্রলীগের রাজনীতির সাথে অভিযোগ উঠেছে। ওই দুই ছাত্র নেতা অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। এসময়
সদ্য ঘোষিত বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিনহাজ,
সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন ও
সহ-সভাপতি এরফানুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মো. কামরুদ্দীন উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটি ঘোষণার পর গত শনিবার সংবাদ সম্মেলন করেন একই কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল করিম, সাজ্জাদুল ইসলাম, রায়হান উদ্দিন ও মো. তাহসীন প্রমুখ।
ওই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মিনহাজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও বিবাহিত। একই কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিনও ছাত্রলীগের নেতা বলে দাবি করেন তারা।

আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি মো. মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন বলেন, ছাত্রদলের জনপ্রিয়তা ও কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ লেন, আমাদের বিরুদ্ধে করা আপনাদের অভিযোগ প্রমাণ করতে পারলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করব। একইসাথে যারা ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ