২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রশিবিরকে মোকাবেলা করতে হলে শক্তি নয়, আদর্শ দিয়েই করতে হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

spot_img

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাউফল সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ আরও বলেন, ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ ও চরিত্রবান মানুষ গড়ার একটি আন্দোলন। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, “ভালো ছাত্র হওয়া যেমন জরুরি, তেমনি ভালো মানুষ হওয়াও অপরিহার্য। শিক্ষার যে উদ্দেশ্য—মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা—শিবিরের উদ্দেশ্যও ঠিক তাই।”

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের খালেদ বিন ওয়ালিদ, খাদিজা, আয়েশা, বিলাল বা আবু সাঈদ মুগ্ধের মতো আদর্শ মানুষ তৈরি হতে হবে। তোমরাই বলতে পারবে—আমরা চাই মদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি দেশ।”

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাউফল সরকারী কলেজ শাখার সভাপতি নাজমুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় আইন ও দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, মুফতি মাওলানা জাকির হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর, ও উপজেলা সভাপতি মোহাম্মদ লিমন হোসেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ