২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামাই হত্যার অভিযোগে শশুর,শালা ও স্ত্রী গ্রেফতার

spot_img

পূবাইলে জামাই হত্যার অভিযোগে শশুর , শালা ও স্ত্রী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড এর সাতানী পাড়া এলাকায় বউ কে ঈদ মার্কেট করে না দেওয়ার জেরে স্ত্রী, শালা ও শশুর কতৃক জামাই রবিউল (২৮) কে হত্যার অভিযোগে ৪ জন কে আটক করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ, আটকৃতরা হলেন, ভিকটিম রবিউল এর স্ত্রী কারিমা, শশুর আবুল কালাম আজাদ, শালা হুমায়ুন কবির এবং লিটন মিয়া নামে একজন,

অভিযোগ সুত্রে জানা যায় হত্যাকান্ডের শিকার
রবিউল ২৮ এর সাথে ইসলামি শরীয়াহ আইনে বিয়ে হয়েছিল শেরপুর জেলার, শ্রীবর্দী থানার বালুঘাট গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে কারিমা (২২) এর সাথে , তারা পূবাইল সাতানী পাড়া এলাকায় গফুর এর বাড়ির ভাড়াটিয়া হিসেবে ভাড়া থেকে আসছিলেন,

গত ৮ এপ্রিল ২০২৪ ইং তারিখ সকালে ভিকটিম রবিউল এর সাথে তার স্ত্রী কারিমার ঈদ মার্কেটের বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, পরে ঝগড়াঝাটি করে ভাড়া বাসা ছেড়ে তার পিতার দেশের বাড়ীতে চলে যায় করিমা,

এরই ধারাবাহিকতায় গত ৪ ই মে ২০২৪ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকায় পূবাইল থানাধীন সাতানীপাড়া এলাকার শশুর আবুল কালাম আজাদের ভাড়াকৃত বাসায় ঈদ মার্কেট না করার পূর্বের জের আবার ভিকটিম রবিউল এর সাথে জগড়ায় লিপ্ত হয় তার স্ত্রী কারিমা, কথা কাটাকাটির এক পর্যায়ে,

ভিকটিম রবিউলের মাথায় ও গোপনাজ্ঞে বাশের মোটা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্ত্রী কারিমা, শালা হুমায়ুন কবির, শশুর আবুল কালাম আজাদ ও লিটন মিয়া সহ আরো চার, পাচ জন,

ঘটনা পরবর্তীতে ভিকটিম রবিউল এর শারীরিক অবস্থার অবনতি হলে গত ৯ ই মে তারিখ সকালে সকালে ভিকটিম কে ইজিবাইক যোগে টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার , পরে সেখানে তাকে ভর্তি করালে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক রবিউলের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন,

দ্রুত তার পরিবারের লোকজন রবিউল কে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা হাসপাতালে নেওয়ার পথে উত্তরা জসিম উদ্দিন রোডে পৌঁছালে বা রবিউল মৃত্যুর কোলে ডলে পড়ে, হত্যাকান্ডের শিকার রবিউল গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকার তুহিন তালুকদার এর ছেলে, হত্যাকান্ডের বিষয়ে রবিউল এর বাবা বাদি হয়ে পূবাইল থানায় হত্যা মামলা দায়ের করেন

পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে, আইনগত ব্যাবস্থা শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ