৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কি‌লো‌মিটার দীর্ঘ যানজট

spot_img

টাঙ্গাইল সংবাদদাতা :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বাড়‌তি প‌রিবহ‌নের চাপের কার‌ণে ১৪ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে মহাসড়‌কের কা‌লিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এতে চরম ভোগান্তিতে প‌ড়ে‌ছে চালক ও যাত্রীরা।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুইলে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা থেকে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা থেকে ভুঞাপ‌ুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে সেতু গোলচত্ত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

ট্রাকচালক কাদের খান বলেন, মা‌ঝেম‌ধ্যেই ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হয়। ত‌বে আজ‌কে সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি র‌য়ে‌ছে।

যাত্রী সামির মিয়া বলেন, ভোর থেকে মহাসড়কে বাসে বসে আছি। এই মহাসড়কে আসলেই যানজট পড়তে হয়।

এব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি সেই সা‌থে এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পিছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস‌্যরা কাজ কর‌ছে। ত‌বে বেলা বাড়ার সা‌থে সা‌থে যানজট নিরসন হ‌বে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ