২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আসছে অসহনীয় গরম, তাপমাত্রা যত ডিগ্রি হতে পারে

spot_img

এসবি ডেস্ক : চলতি মার্চে দুই থেকে তিন দিনটি হালকা থেকে মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ মাসেই একদিন হানা দিতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। আর মাসের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-৩৬%) বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে গত ২২ ফেব্রুয়ারি সিলেটের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ (হালকা/মাঝারি ধরনের) ১ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২ টি মৃদু (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে। আর এই সময়ে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ