২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধুনট-হুকুম আলী-মথুরাপুর সড়ক সংস্কার কাজের উদ্বোধন

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বগুড়ার ধুনট-হুকুম আলী-মথুরাপুর পাকা সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা।

রোববার (১০ মে) সকাল ১০টায় উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী ফৌজিয়া ইয়াছমিন লিজা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ