২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে স্বামীর কু’ড়ালের কোপে স্ত্রীর করুণ মৃ*ত্যু: স্বামী আ’ট’ক

spot_img

বগুড়ার নন্দীগ্রামে থালতা মাজগ্রাম ইউনিয়নের বাঁশো লওদাপাড়া গ্রামে মানসিকভাবে অসুস্থ এক স্বামীর কুড়ালের আঘাতে তার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে (শনিবার ২৯ নভেম্বর) দুপুরে। নিহত গৃহবধূর নাম মোর্শেদা আক্তার (৪৫)। অন্যদিকে, ঘাতক স্বামী তায়েজ উদ্দিন (৫০) ঘটনার পর বাড়ির দোতলায় লুকিয়ে থাকলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এর বাসিন্দা মৃত অসিমদ্দিনের পুত্র তায়েজ উদ্দিন গত পাঁচ থেকে সাত বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য পূর্বে তাকে পাবনা মানসিক হাসপাতালে (পাগলা গারদ) তিন মাসের জন্য রাখা হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর কিছুদিন তিনি স্বাভাবিক থাকলেও সম্প্রতি তিনি আবারও পুরোপুরি মানসিক রোগীর পর্যায়ে চলে যান।

আজ (২৯ নভেম্বর) দুপুরবেলা তায়েজ উদ্দিন হঠাৎ করেই স্ত্রীর ওপর চড়াও হন। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণ নয়, বরং মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন বলে প্রতিবেশীরা ধারণা করছেন। তিনি কুড়াল দিয়ে স্ত্রী মোর্শেদা আক্তারের মাথায় উপর্যুপরি তিন-চারটি আঘাত করেন। এতে তার মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই মোর্শেদা আক্তার মারা যান।​স্ত্রীর চিৎকারে আশেপাশের স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মোর্শেদা আক্তার বাড়ির ওয়াশরুমের পাশে পড়ে আছেন। এদিকে, নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে তায়েজ উদ্দিন পালানোর চেষ্টা না করে দ্রুত বাড়ির দোতালায় গিয়ে লুকিয়ে পড়েন।

​স্থানীয় জনগণ সাথে সাথে পুলিশকে খবর দেন। প্রতিবেশীদের সহায়তায় পুলিশ বাড়ির দোতলা থেকে অভিযুক্ত ঘাতক স্বামী তায়েজ উদ্দিনকে আটক করতে সক্ষম হয়। ​জানা যায়, নিহত মোর্শেদা আক্তার ও ঘাতক তায়েজ উদ্দিনের তিনটি মেয়ে রয়েছে। মানসিক ভারসাম্যহীনতার কারণে এই করুণ পরিণতিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​এবিষয়ে নন্দীগ্রাম-কাহালুর সহকারী সার্কেল মো: নুরুজ্জামান জানান, ​পুলিশ ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। ঘাতক স্বামী তায়েজ উদ্দিনকে ঘটনার পর বাড়ির দোতলায় লুকিয়ে থাকলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। নন্দীগ্রাম থানা এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ