
নাটোর রিপোর্টারঃ
ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ উদ্বোধন হয়েছে।
আজ (২৪ নভেম্বর)নাটোর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সেবা সপ্তাহ 2025 উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি ডঃ মোঃ শাহজাহান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আসমা শাহীন এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রিন্সিপাল মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ এবং সভাপতি মহোদয় পায়রা উড়িয়ে এবং বেলুন উড়িয়ে ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। পরে উপস্থিত ছাত্র, শ্রমিক এবং সাংবাদিকদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ, মটর শ্রমিক এবং জনগণের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে, জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাটোর সদর, প্রিন্ট- ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শতাধিক ছাত্র-ছাত্রী সহ সাতশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
‘ট্রাফিক আইন মেনে চলি, যানজট এবং দুর্ঘটনা মুক্ত নাটোর গড়ি”




