৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

অসুস্থ বাদশাকে দেখতে হাসপাতালে শাজাহানপুর বিএনপি নেতারা

spot_img

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রোববার (১৬ নভেম্বর)  শাজাহানপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ হাসপাতাল ছুটে যান।

এ সময় তারা বাদশার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসার অগ্রগতি বিষয়ে কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবার ও দলীয় নেতারা বাদশার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।


সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ