২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সাবেক এমপি লালু

spot_img

বিএনপি’র চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি  সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, সারাদেশ সহ বগুড়ার উন্নয়নে এবারে ধানের শীষ মার্কায় ভোট দিন। আমাদের গর্ব বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করছেন। আমরা ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। এ কার্ডে সকলেই সমানভাবে সুযোগ সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, বিএনপি ধর্মভিত্তিক রাজনীতি করে না আমরা দেশ-জাতির কল্যাণে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি।
১৭ই নভেম্বর-২৫ সোমবার বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আশেকুর ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার। উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মনোয়ারুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সদস্য এমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আশেকপুর ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি ও সাবেক ইউপির চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান, ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আতিকুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব, যুবদল নেতা মিল্টন হোসাইন, আতাউর রহমান খোকন, রাজিবুল ইসলাম, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে সাবেক এমপি লালু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আশেকুর ইউনিয়নে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ