৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পূবাইলে দশম শ্রেনীর ছাত্রীকে রিসোর্টে নিয়ে ধর্ষণ

spot_img

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২ নং ওয়ার্ডের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীকে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগে ওঠেছে পূবাইল থানাধীন হারবাইদ স্কুল পাড়া এলাকার রিদয় মিয়ার ছেলে রাতুল (২০), ও একই এলাকার উত্তম এর ছেলে উৎকর্ষ (১৫) এর বিরুদ্ধে, উৎকর্ষ ভিকটিমের সাথে একই ক্লাসে বিজ্ঞান শাখায় অধ্যায়নরত।

এ বিষয়ে ভিকটিমের মা বাদি হয়ে পূবাইল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন, অভিযোগ ও ভিকটিমের বক্তব্য সুত্রে জানা গেছে ভিকটিম স্কুলে আসা যাওয়ার সময় রাতুল, উৎকর্ষ ও তৌফিক সহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিন জন ভিকটিম প্রায়ই রাস্তায় পথ আটকে প্রায় ই কু প্রস্তাব দিয়ে আসছিল,

এরই ধারাবাহিক গত ৩ জুলাই মানবিক শাখার ক্লাস চলাকালিন সময়ে অভিযুক্ত উৎকর্ষ (১৫) ভিকটিমের ক্লাসে উপস্থিত হয়ে ভিকটিম কে জানায় তার মা তার সাথে দেখা করতে এসেছে, ভিকটিম ক্লাস থেকে বের হয়ে গেলে স্কুলের সিড়িতে উৎকর্ষ ভিকটিমের শরীরে হাত দেয়ার চেষ্টা কালে বিষয়টি উক্ত স্কুলের শিক্ষক কামরুজ্জামান দেখে ফেলেন, এবং শাসন করে দুই জন কে ছুটি দিয়ে বাড়িতে চলে যেতে বলেন,

ভিকটিম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মারুকা ব্রীজ এলাকায় পৌছালে অভিযুক্ত উৎকর্ষ ও আরেক অভিযুক্ত তৌফিক (১৫) ভিকটিমের পথ আটকায় এবং পুনরায় তাকে স্কুল গেইটে নিয়ে আসে এ সময় অভিযুক্ত রাতুল জোর পূর্বক ভিকটিমের ব্যাগ কেড়ে নেয়, এবং রাতুলের কাছে থাকা স্মার্ট ফোনে থেকে আরেক অভিযুক্তর সাথে ভিকটিমের একটি গোপন ১৫ সেকেন্ডর ভিডিও দেখিয়ে ব্লাকমেইল পূর্বক পূবাইলের মেঘডুবী এলাকার একটি রিসোর্টে নিয়ে যায় এবং রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাতুল (২০),

ভিকটিমের মা কান্না জড়িত কন্ঠে জানান, কোথাও গিয়ে আমি বিচার পাইনি, স্কুল কতৃপক্ষ বিচার করবে বলে কোন পদক্ষেপ নেয়নি, পরে ৮ জুলাই আমি থানায় মামলা করেছি, আমি ধর্ষণের সঠিক বিচার চাই ,এ বিষয়ে মা

এ বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান জানান এ বিষয়ে থানায় মামলা হয়েছে, আসামী আটকের চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ