৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু

spot_img

ধর্মপাশায় পানিতে ডুবে বউ-শাশুড়ির মৃত্যু

তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামে হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার (২১) নামে দুই শাশুড়ি বউয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। রেজিয়া আক্তার জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী এবং পিপাসা আক্তার রেজিয়া আক্তারের পুত্র হক মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুর দইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুইজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যান। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে ¯্রােতে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ