৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে সংহতি জানিয়ে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয়ে লিপুজ ক্যান্টিন থেকে শুরু করে হল চত্বর এবং ক্যাম্পাসের বিভিন্ন সড়ক অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের অবস্থান করে।।এসময় বিক্ষোভে শিক্ষার্থীরা ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়াও বিক্ষোভ মিছিলে অবস্থানকালে শিক্ষার্থীরা কবিতা আবৃতি, বক্তৃতার মাধ্যমে কোটা পদ্ধতি বাতিলের দাবি তুলে ধরেন।

অবস্থান বিক্ষোভে শিক্ষার্থীরা, সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবি জানান। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপর পুলিশের বাধা এবং হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানায়।

এদিকে সন্ধ্যা ৭ :৩০ মিনিটে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে লিপুজ ক্যান্টিন থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক হেঁটে মশাল মিছিল করে। মশালে মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেয় জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, শিক্ষার্থীদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চায়,কুমিল্লায় হামলায় কেনো, প্রশাসন জবাব চায়,রাজশাহীতে হামলা কেনো,, প্রশাসন জবাব চায়, এরপরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ে ছেলেদের হল গেইট অতিক্রম করে হল চত্বরে এসে মশাল মিছিলটি শেষ হয়

মিছিলের নেতৃস্থানীয় হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মাহমুদ বলেন,” আমরা গতকাল দেখেছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। তাছাড়াও রংপুর, রাজশাহী সহ দেশের অনেক জায়গায় আমাদের ভাইদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানো হয়েছে।
এসব হামলার প্রতিবাদে আজকে আমাদের এই মশাল মিছিল। আমরা প্রশাসনের এমন নিন্দনীয় হামলার প্রতিবাদ জানাই”।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ