২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলছড়ি উপজেলা যুবদলকে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন নজরুল ইসলাম নান্টু

spot_img

 

গাইবান্ধা প্রতিনিধি

দলের দুঃসময়ে জীবন বাজি রেখে সংগঠনের পতাকা ধরে রেখেছেন, মাঠে ছিলেন সামনে থেকে—এমনই একজন সাহসী সংগঠক ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু।

দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অবিচল থেকে ফুলছড়ি উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তাঁর ত্যাগ, নেতৃত্বগুণ এবং সাংগঠনিক দক্ষতায় ফুলছড়ি উপজেলা যুবদল আজ একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

দলের নেতাকর্মীদের মতে, দমন-পীড়ন, গ্রেফতার ও মামলার ভয় উপেক্ষা করে নজরুল ইসলাম নান্টু বারবার রাজপথে নেমে দলের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সংগঠনের ভিতরেও তিনি কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছেন।

স্থানীয় যুবদলের নেতারা বলছেন, “যেখানে অনেক নেতা সংগঠনের দুর্দিনে আত্মগোপন করেন, সেখানে নান্টুর মতো সাহসী নেতারা যুবদলকে টিকিয়ে রাখেন, সংগঠনের জন্য ভবিষ্যতের ভিত্তি গড়ে দেন।”

ফুলছড়ি উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিট থেকে জানা গেছে, বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নে যুবদলের কার্যকর কমিটি রয়েছে, যা সংগঠনের শক্ত ভিত্তি নির্মাণে বড় অবদান রেখেছে।

দলের কর্মীদের মধ্যে নান্টুর নেতৃত্ব নিয়ে আশাবাদ দেখা দিয়েছে। তারা মনে করেন, এই ধারাবাহিক নেতৃত্ব থাকলে ফুলছড়ি উপজেলা যুবদল ভবিষ্যতে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ