২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুইজন নিহত

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে বিকল ট্রাক মেরামত কালে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরেকজন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার মহিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলা ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন ও হানজালা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ঢাকা রংপুর মহাসড়কের মহিপুর এলাকায় একটি ঢাকাগামী কাঠ বোঝায় ট্রাক বিকল হয়। তিনজন ট্রাকটি মেরামত কাজ করছিল। এসময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হন।

ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে ঘোষণা দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ