৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় গৃহবধূর আত্মহত্যা

spot_img

বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার জয়লা আলাদি গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত আমেনা বেগম উপজেলার জয়লা আলাদি গ্রামের ওসমান আলীর স্ত্রী ও সুঘাট ইউনিয়নের কাশিয়াবালা গ্রামের আব্দুল মজিদের মেয়ে।

প্রতিবেশীরা জানান, বাড়ির বাইরে সবাই গল্প করছিল। দুপুর ২টার দিকে বাড়ির ভেতরে গিয়ে আমেনা বেগমের শাশুড়ি চিৎকার করেন। তার চিৎকার শুনে বাড়ির ভেতরে গিয়ে দেখে আমেনা বেগম তার নিজ ঘরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন।

নিহতের আত্মীয় শাপলা খাতুন বলেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে আমেনা বেগমের প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

এ বিষয়ে শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ