২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃ’ত্যু

spot_img

বগুড়ার ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আত্মহত্যা ।

নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রনি বেগম ছেলেকে নিয়ে সোনাতলার দিকে আসছিলেন। এ সময় তাদের দুজনকে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে সান্তাহার–লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই ব্যক্তি আহত হন।
সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম বলেন, `প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ