২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

spot_img

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া ওই এলাকার হালিম খাঁ’র স্ত্রী।

নিহতের স্বামী পুলিশের এই কর্মকর্তা জানান, মানসিকভাবে অসুস্থ ছিলেন রাবেয়া বেগম। নিয়মিত ওষুধও খাচ্ছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।  একপর্যায়ে তিনি রেললাইনের উপর উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই বাবলুর রহমান বলেন, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ