৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ জানায়, শাহজাহান আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত সেখান থেকে চলে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ