৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় শ্বশুরবাড়িতে গিয়ে ব্যক্তি নিহত, স্ত্রী-শ্যালিকা পুলিশ হেফাজতে

spot_img

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে রাকিবুল হাসান বকুল (৩৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান বকুল। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি তীব্র আকার ধারণ করলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বকুলের বিরোধ ও হাতাহাতি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে হাসুয়ার আঘাতে বকুলের গলা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের শ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর থানা ওসি জানায়, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী পারভীন ও তার বোনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক নিহতের শ্বশুরকে গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ