১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ার মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহে আলম

spot_img

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।

এর আগে বিএনপি থেকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নাকে আসনটি ছাড় দেয়া হয়েছিল। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণ খেলাপি থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। এতে করে বগুড়া-২ আসন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
 
শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, আজ দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ বিকেল ৩টায় আমি বিএনপি নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করব।
 
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে ওই আসনে মাহামুদুর রহমান মান্নাকে আসন ছাড়ার কথা ছিল। এখন দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ