৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে হত্যা

spot_img

 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করে হাসপাতালে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাবিলের লাশ পাওয়া যায়। নিহত কাবিল হোসেন উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শাজাহান আলীর ছেলে।

নিহতের স্ত্রী শাপলা খাতুন জানান, গতকাল বিকেলে বাড়ি থেকে স্থানীয় একটি মেলায় কথা বলে বের হয় কাবিল। রাত ১০টায় বাড়িতে না আসায় তাকে মোবাইলে জানানো হয় সন্তানদের ঔষধ নিয়ে আসার জন্য। এরপর ঘুমিয়ে যায়। রাতে আর বাড়িতে ফিরেনি। সকাল ৮টার দিকে খবর আসে হাসপাতালে তার লাশ রাখা আছে। তিনি আরও জানান, রাত ৩টার দিকে ফুফু শাশুরীর ছেলে (দেবর) সজিব তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। কাবিল মারা যাওয়ায় তাকে রেখে সজিব পালিয়ে যায়।

শাপলা খাতুন আরো বলেন, গত প্রায় সাত মাস পূর্বে সজীবের ভাবীর মোবাইল ভুলক্রমে একটি “নাইস” লেখা এসএমএস যায় আমার স্বামীর মোবাইল থেকে। এ নিয়ে আমার স্বামী ভূল স্বীকারও করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে স্বামী কালিবকে হত্যা করেছে।

প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরে সুমাইয়ার সঙ্গে কাবিলের প্রেমের সম্পর্ক। গতকাল হয়তো মেলা থেকে বাজার করে মোটরসাইকেল নিয়েই তার বাড়িতে গেছে। পরবর্তীতে প্রেমিকা সুমাইয়ার পরিবার তাকে হত্যা করে রাত ৩টার দিকে সজিবের লাশ হাসতাপালে রেখে পালিয়ে যায়। সুমাইয়াদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সজিব বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যায়। এরপর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরকীয়ার জেরে তাকে হত্যা করেছে সুমাইয়ার পরিবার। হত্যাকারীদের বাড়ি থেকে নিহত কাবিলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের ধরার জন্য অভিযান চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ