৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শাজাহানপুরে “সোনামণি সংগঠনের” মানববন্ধন

spot_img

 

গাজায় জনসাধারণের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হাদীস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত শাজাহানপুর উপজেলাধীন বৃ-কুষ্টিয়া দারুল হাদীস সালাফিয়া ও তাহফিযুল কুরআন মাদরাসার “সোনামণি সংগঠনের” উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ই এপ্রিল) সকাল ১১টায় মাঝিড়া ক্যান্টনমেন্ট (বি-ব্লক) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্ট (বি-ব্লক) এলাকায় এশিয়া হাইওয়ে রোডে প্রদক্ষিন করে বৃ-কুষ্টিয়া রোডে শেষ হয়। মাদরাসার সভাপতি আলহাজ্ব দিলবর রহমান এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক আল মাহমুদ জাকির, সহকারী শিক্ষক ইমরান হোসেন প্রমূখ। এ সময় মাদরাসার শিক্ষক মাওলানা শাহাদাৎ হোসেন, মাওলানা আব্দুল মাজিদ,মাওলানা হাবিবুর রহমানসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে ফিলিস্তিন এর নিরিহ জনগনের উপর নির্মম হত্যাযজ্ঞের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইজরায়েলি হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে ইজরায়েলি সকল ধরনের পন্য সামগ্রি বয়কট করতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ