২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিন্টু–সম্পাদক রফিক

spot_img

বগুড়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রেজাউর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিপুল ভোটে জয় লাভ করে। মোট ১০টি পদে ফোরামের প্রার্থীরা বিজয়ী হন।

জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিল ৩টি পদে জয় পেয়েছে। সভাপতি পদে রেজাউর রহমান মিন্টু ৪৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন পান ১৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, দ্বিতীয় স্থানে থাকা সিরাজুল হক পান ২৮৩ ভোট।

সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, লাইব্রেরী ও সমাজকল্যাণ, ম্যাগাজিন, ক্রীড়া-সাংস্কৃতিক এবং সদস্য পদসহ বাকি বিজয়ীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

মোট ৮৭৯ ভোটারের মধ্যে ৭৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ