২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩১ জানুয়ারি) সকাল ৮.০০ ঘটিকায় শহরের শাহ্ ওয়ালীউল্লাহ মিলনায়তনে এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল।জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায় যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সুবিচার হবে। মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম সহ জেলার নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ