২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে কাবাডিতে কৃতিত্ব দেখানো দুই খেলোয়াড়কে সংবর্ধনা

spot_img

 

মহিউদ্দিন:

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে কাবাডিতে বগুড়ার প্রতিনিধিত্ব করে দেশের জন্য সাফল্য এনে দেওয়া দুই কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্য ও ২য় ওম্যান্স ওয়ার্ল্ড কাপ কাবাডি ২০২৫–এ প্রথমবারের মতো ব্রোঞ্জ জেতা ইসরাত জাহান সাদিকা এবং বাহরাইনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান ইয়ুথ গেমস ২০২৫–এ ব্রোঞ্জ পদক অর্জনকারী অনূর্ধ্ব-১৮ জাতীয় কাবাডি দলের সদস্য মো. সাহেদ রহমান নাফি।

সংবর্ধনা অনুষ্ঠানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানে সভাপতিত্বে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করেন এবং বগুড়ার ক্রীড়াঙ্গনের উন্নতিতে এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবর্ধনা শেষে খেলোয়াড়দের খোঁজখবর নেওয়া হয় এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ