
রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী গোলার বাজারে উন্নতমানের জুতা, সেন্ডেল ও স্পোর্টস সু’র পূর্ণাঙ্গ প্রদর্শনী কেন্দ্র “ভার্টেক্স”-এর শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“আর নয় ঢাকা, আর নয় শরীয়তপুর”—এই স্লোগানকে ধারণ করে সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় গোলার বাজার দক্ষিণ মাথায় শেখ কেরামত আলী মার্কেটে নতুন এই শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী, যুবসমাজ এবং বহু ক্রেতা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে বাজারজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শো-রুম কর্তৃপক্ষ জানায়, ‘ভার্টেক্স’-এ থাকবে দেশীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন জুতা, সেন্ডেল এবং স্পোর্টস সু’র বৈচিত্র্যময় সংগ্রহ। তারা জানান, “সাশ্রয়ী দামে গুণগত মানের পণ্য সরবরাহ করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
শুধু গোলার বাজারেই সীমাবদ্ধ নয়—শো-রুম কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে তারা নড়িয়া, ভোজেশ্বর ও ভেদরগঞ্জসহ জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও ‘ভার্টেক্স’ এর শো-রুম স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। এতে করে স্থানীয়ভাবে উন্নতমানের ফুটওয়্যার সহজলভ্য হবে এবং জেলার অর্থনৈতিক গতিশীলতায় নতুন মাত্রা যোগ হবে।
ব্যবসায়ীদের মতে, ভার্টেক্সের যাত্রা গোলার বাজারের ব্যবসা পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয়ভাবে ভালো মানের ফুটওয়্যার পাওয়ার সুযোগ তৈরি করবে।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে শো-রুম উদ্বোধনী কার্যক্রম শেষ করেন ।




