২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া-০১ আসনে বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

spot_img

জাফরুল সাদিক, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পৃথক পৃথক সময়ে তারা সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হয়ে সহকারী রির্টানিং ও উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র দাখিল করেন।
দুপুর ১২টা ৫০মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য, জেলা বিএনপির উপদেষ্টা এবং সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন।
এদিকে বিকেল ৩টা ১০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির সদস‍্য এবং দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ‍্যক্ষ শাহাবুদ্দিন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, আসন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, জামায়েতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার আমীর মাওঃ ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা শাখার আমীর অধ‍্যক্ষ ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা সেক্রেটারি মাওঃ কাজী জহুরুল ইসলাম

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ