
বগুড়ার শাজাহানপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক সাজেদুর রহমান সবুজ, মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিক, শিক্ষক মোওলান আনোয়ার হোসেন প্রমুখ
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা




