৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

spot_img

 

বগুড়ার শাজাহানপুরে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার দায়ে মো. সুমন হোসেন (২৮) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) উপজেলার মাদলা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন উপজেলার মাদলা ইউনিয়নের সুজাবাদ গ্রামের মো. ইয়াছিন আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপের কথা স্বীকার করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে তিনি মুচলেকা দেন।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ অঞ্চলের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ