২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ভুয়া ঠিকানায় ধানের বীজ বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুরে বীজ আইন লঙ্ঘন করে ধানের বীজ বাজারজাত করার দায়ে মোঃ বজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বনানী এলাকার গন্ডগ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তালুকদার মোঃ ইনতেজার।

অভিযানকালে উচ্চফলনশীল জিরাশাইল ধানের বীজ ‘কোয়ালিটি সিড’ নামে প্যাকেটজাত করে বাজারজাত করার ক্ষেত্রে নামসর্বস্ব ঠিকানা ব্যবহার এবং বীজ বিক্রির নির্ধারিত শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে বীজ আইন, ২০১৮-এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী বজলুর রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট বীজের প্যাকেটের মোড়ক অপসারণ করে বীজগুলো মোড়কমুক্ত করা হয়, যাতে প্রয়োজনীয় পরিচিতি ও গুণগত মানসংক্রান্ত তথ্য ছাড়া সেগুলো ওই ব্র্যান্ডের নামে বাজারজাত করা না যায়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি, বগুড়ার জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ আদনান বাবু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মোঃ ইনতেজার জানান, মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের প্রতারণা থেকে রক্ষা এবং বীজের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ