২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

দুবলাগাড়ী মসজিদের জলসায় এমপি মোরশেদ মিলটনের উন্নয়নের আশ্বাস

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী কেন্দ্রীয় মসজিদের বার্ষিক ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে বিভিন্ন আশ্বাস দিয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন।

সোমবার রাতে আয়োজিত এ জলসায় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচিত এই সরকার কোনো অপশক্তির কাছে মাথানত করবে না। সরকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ব্যবস্থা করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে বরোণ্য অতিথির বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বাশার, দুবলাগাড়ী কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোহাম্মদ জাফর আলমগীর, সাধারণ সম্পাদক আজিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ