৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বৃহত্তর রাজশাহী জেলা সমিতির নেতৃত্বে পলক -নাহিদ

spot_img

বেরোবি প্রতিনিধি:
রংপুরে ৩ জেলা সমন্বয়ে (চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর) বৃহত্তর রাজশাহী জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর আত্মপ্রকাশ হয়েছে। নতুন কমিটির সভাপতি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এর শিক্ষার্থী শাহনেওয়াজ আহম্মেদ পলক ও সাধারণ সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মো: নাহিদুজ্জামান নাহিদ মনোনীত হয়েছেন।

শুক্রবার রাতে ৩ জেলার উপদেষ্টাদের স্বাক্ষরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুসান-নাবিন আহমেদ নাবিল (বেরোবি)। সহ-সভাপতি: মোঃ শিমুল আলী (বেরোবি), মাহমুদ কায়সার (বেরোবি), নুর নাজমুস সাকিব জিম (আরপিএমসি), তাসদিকুল ইসলাম বনি (আরপিএমসি), মোঃ কাওসার (বেরোবি), কুশল দে (আরপিএমসি), মনিরুল ইসলাম (বেরোবি), মোঃ কাওসার আলী (বেরোবি), মারুফা আক্তার তুলি (বেরোবি), প্রমোথ কুমার দাস (বেরোবি), মোঃ ওলিউল ইসলাম (বেরোবি)।

যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ প্রিয়ানুল হক(বেরোবি), আতিক শাহরিয়ার (বেরোবি), আবু সুফিয়ান আল মামুন (বেরোবি), অনিক মাহমুদ (বেরোবি), মোঃ শাহজাহান আলী (বেরোবি), আব্দুল মালেক (বেরোবি), মোঃ ইউসুফ আলী (বেরোবি), তাসনিম হাসান রোকন (বেরোবি), মোঃ ওমর ফারুক (আরপিএমসি)।

সাংগঠনিক সম্পাদক: মোঃ নাইমুল ইসলাম নিরব (বেরোবি), মনিরুল ইসলাম (বেরোবি), সাফওয়ান রেজা (আরপিএমসি), মোঃ জুয়েল আহম্মেদ (বেরোবি), মাহিন আহমেদ (বেরোবি), মোঃ মনিরুল ইসলাম (বেরোবি), আবু তালহা (বেরোবি), শরীফ আহমেদ (বেরোবি), মোঃ ইকবাল হোসাইন (বেরোবি), মোঃ মাহমুদুল হাসান মাসুম (বেরোবি), নৌশিন আনজুম (বেরোবি)।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রথমবারের মতো আপাতত ৩ জেলা নিয়ে রংপুরে আমরা এই সংগঠনটি আত্মপ্রকাশ করতে পারলাম। আমরা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি কলেজ ছাড়াও যতগুলো প্রতিষ্ঠানে বৃহত্তর রাজশাহীর শিক্ষার্থী থাকবে সবাইকে নিয়ে আমরা কাজ করবো। এই সংগঠনের মাধ্যমে কয়েক জেলার মানুষের সাথে একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারবো। পাশাপাশি শিক্ষার্থীদের মানোন্নয়ন ও আমাদের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ