২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় রিসার্চ প্রপোজাল সামিটে বেরোবির অর্জন

spot_img

বেরোবি প্রতিনিধি : সাজ্জাদুর রহমান

গবেষণা সংসদ আয়োজিত ১ম জাতীয় রিসার্চ প্রপোজাল সামিটে ২য় স্থান অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।

গত ৩১ শে মে, ২০২৪ শুক্রবার গবেষণা সংসদ-বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেলো ১ম জাতীয় রিসার্চ প্রপোজাল সামিট -২০২৪। উক্ত আয়োজনে মোট ১৮ বিশ্ববিদ্যালয়ের ২৩ টি টিম অংশ নেয়, যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেয় ৪ টি টিম। গোটা আয়োজনের মাঝে ৩ জন দেশবরেণ্য রিসার্চার ও উপস্থিত ছিলেন।

অনলাইনের মাধ্যমে সারাদিন ব্যাপী এই আয়োজন চলে। রাত ১২:০১ মিনিটে প্রায় ৮ ঘন্টার দীর্ঘ আয়োজন শেষে ফলাফল ঘোষিত হয়। ১ম স্থান অর্জন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের Gender & Development Studies টিম, ২য় স্থান অর্জন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের Life & Earth Science অনুষদ টিম এবং ৩য় স্থান অর্জন করে বিইউপির Environmental Science টিম।

এই বিষয়ে আয়োজনটির অন্যতম বিচারক ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম বলেন, এমন আয়োজন নি:সন্দেহে বিরাট প্রাপ্তির। গবেষণা সংসদের এমন সফল আয়োজন আগামীতে অবশ্যই এই সংগঠনটিকে এমন আয়োজন সরাসরি করার অনুপ্রেরণা যোগাবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক জয়ন্ত দাস ঋত্বিক বলেন, আগামীতে আমরা এমন আরও গবেষণা বান্ধব আয়োজন করতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের টিমের ২য় স্থান এটাই প্রমাণ করে, পর্যাপ্ত গাইডলাইন এবং সুযোগ-সুবিধা পেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও গবেষণায় অনেক এগিয়ে যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ