৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে যুগোপযোগী নতুন ওয়েবসাইটের উদ্বোধন

spot_img

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) নতুন তথ্যসমৃদ্ধ ও যুগোপযোগী ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল, ২০২৪) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ নতুন এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

যুগোপযোগী বেশ কিছু নতুন ফিচারের মাধ্যমে সাজানো হয়েছে এই ওয়েবসাইটের কনটেন্ট। নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ তাদের নিজস্ব ওয়েবপেজের মাধ্যমে বিস্তারিত তথ্য দিতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, ছবি, ডকুমেন্টারি ও প্রকাশনা শেয়ারের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে।

উদ্বোধনকালে  উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, নতুন ওয়েবসাইটটি শিক্ষার্থীদের কর্মকান্ডকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা ও উপস্থাপনার ক্ষেত্রে নতুন ওয়েবসাইটটি ইতিবাচক ভূমিকা রাখবে। দেশ ও দেশের বাইরে থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যাদি খুব সহজেই পাওয়া যাবে। নতুন এই ওয়েবসাইট তৈরির কাজে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান বেরোবি উপাচার্য ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রউপদেষ্টা, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,তবে ওয়েবসাইটের ঠিকানা (www.brur.ac.bd) আগের মতোই থাকছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ