৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভেজাল পণ্য তৈরী, পুলিশের হাতে আটক

spot_img

 

আবুল বাসার সালথা ( ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ভেজাল পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ । এসময় ভেজাল পণ্য তৈরীর কারিগর কারখানার মালিক জামাল মাতুব্বরকে আটক করেছে সালথা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বাসিন্দা মৃত মালেক মাতুব্বরের ছেলে জামাল মাতুব্বর ঠেনঠেনিয়া বাজারে ভেজাল তেল তৈরি করে তা বাজারজাত করে বিক্রি করে আসছিল।

খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (সালথা – নগরকান্দা) সার্কেল আসাদুজ্জামান শাকিল পুলিশের একটি টিম নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত পাম্পতৈল বা নিম্নমানের তৈল দিয়ে কেলিকেলাইস্ট করে বোতলজাত করে মোড়ক লাগিয়ে ইচ্ছামতো মেয়াদ উত্তীর্ণের তারিখ বসিয়ে ভোক্তাদের ঠকিয়ে পিওর সয়াবিন বলে বাজারজাত করে আসছিল। সেই সাথে নিম্নমানের পোলাওর চালও প্যাকেটজাত করে বিক্রি করেন তিনি, ডিটারজেন্ট পাউডারেরও মোড়ক জব্দ করা হয় তার কাছ থেকে।

সালথা থানার অফিসার ইনচার্জ মো: ফায়েজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সালথা থানাধিন ঠেনঠেনিয়া বাজারে ভেজাল তৈল তৈরি করে বাজারজাত করেছে। ওই জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে কারখানায় থাকা কারখানার মালিক জামাল মাতুব্বরকে আটক করি। সেখান থেকে নিম্নমানের পাম্প তৈলের তিন ব্রেল, ছোট বড় কয়েকটি কাটুন বোতলজাত তেল, ভেজাল ডিটারজেন্ট পাউডারের মোড়ক ও কয়েক কেজি নকল পোলাওর চাল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ