৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মধ্য রাতে উত্তাল বশেমুরবিপ্রবি

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে  মধ্যরাতে বিক্ষোভ মিছিলে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা৷

রবিবার ১৪ই জুলাই রাত সাড়ে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ৩টি হল থেকে ও আশেপাশের মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল চত্বরে এসে জমা হয়। এ ছাড়াও রাত দেড়টাই মেয়েদের দুই হল থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।

এসময় তারা বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ করেন এবং সেখানে কিছু সময় ধরে স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীদের, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগানে মুখরিত হয় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ