২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মোংলায় যৌথবাহিনীর অভিযানে সাবেক পৌর কাউন্সিলর সহ আটক ৭

spot_img

মোংলা সংবাদদাতা: মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে আটক করে তাদের।

আটকৃত হলেন মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাহাদুর মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ গোলাম মাওলা কাকন, সেলিম মাতুব্বর, আশরাফুল আলম বাবু, ইব্রাহিম শিকদার রাজন, মনিরুল ইসলাম ও সাবেক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমানের ছেলে যুবলীগ নেতা হুমায়ুন কবির পলাশ।

মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মারামারির মামলায় বৃহস্পতিবার ভোরে তাদের আটক করে যৌথবাহিনী। বাবুল হাওলাদার বাদী হয়ে তাদের নামে এই মামলা করেন। এ মামলায় তাদেরকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ