১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোংলায় রাতের আঁধারে চিংড়ির ঘেরের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, লাখ লাখ টাকার ক্ষতি

spot_img

 

 

মোংলা প্রতিনিধি : মোংলায় রাতের আঁধারে চিংড়ির ঘেরের বাঁধ কেটে অন্য ঘেরের সাথে মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘের মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘের দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার জয়খাঁ এলাকায় দীর্ঘদিন ধরে নিজের ১৮ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছে স্থানীয় বাসিন্দা শেখ নাজিম উদ্দিন (৫৩)। তার ওই ঘেরটি দখলে নেয়ার জন্য শনিবার দিবাগত রাতের অন্ধকারে (ঈদের দিন রাতে) ২৫/৩০ জনের একদল দুর্বৃত্ত ঘেরে গিয়ে ঘেরের বাঁধ কেটে পাশের ঘোরের সাথে মিশিয়ে দিয়েছে। সোনাইলতলা এলাকার প্রভাবশালী মারুফ বিল্লাহ (৪৫) ও মহিদুল শেখের নেতৃত্ব এই দুর্বৃত্তের দল নাজিমের ঘেরের ভেঁড়ীর ৮ জায়গায় বাঁধ কেটে দেয়। এতে মাছ বেরিয়ে যাওয়া ঘের মালিকের ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগেও মারুফ ও মহিদুল গং নাজিমের এই চিংড়ি ঘেরটি দখলে নেয়ার জন্য চেষ্টা করে। এ ঘটনায় ঘের মালিক নাজিম রবিবার দুপুরে মারুফ ও মহিদুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী নাজিম বলেন, ঈদের দিনের রাতে দুই দফায় আমার ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রভাবশালী মারুফ ও মহিদুল গং। তারা এর আগেও কয়েকবার আমার ঘের দখলের চেষ্টা করে। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, জয়খাঁর ঘের সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ