২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রসুল (সঃ) অন্ধকার যোগের অবসান ঘটিয়ে চিরসত্যের আলোর পথ দেখিয়েছেন : চুনতি সিরাত মাহফিলে ডাঃ শাহাদাত হোসাইন

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল (সাঃ) এর আদর্শই উত্তম আদর্শ। তাকে অনুসরণ অনুকরণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনার বিকল্প নেই। তিনি বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক। আমরা সবাই ওনার উম্মত। তার আদর্শকে বুকে ধারণ করতে হবে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ মোহাম্মদ শাহাদত হোসেন ।

৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে ঐতিহ্যবাহি সীরত ময়দানে ৫৪ তম মাহফিলে ১৬তম অধিবেশনে বিশেষ মেহমানের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চুনতী সীরত মাহফিলে সবসময় আসতেন। হেলিপ্যাড দিয়ে এ মাঠে নামতেন। আরফাত ময়দানে জিয়াউর রহমানের হাতে লাগানো নিম পাতা গাছ রয়েছে। কোরআন আমাদের সংবিধান। কোন অনৈক্য থাকবেনা। কোরআন ও হাদিসের আলোকে আমাদের চলতে হবে।

লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, এ সীরত মাহফিলকে ঘিরে লোহাগাড়ার আপামর জনসাধারণ, তৌহিদি জনতা অধিক আগ্রহে অপেক্ষা করত সীরত মাহফিলের জন্য। জালিমের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, স্বৈরাচারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে, জালিমের হাত থেকে ইসলাম রক্ষা পেয়েছে। আমরা আজকে স্বাধীন। স্বাধীন দেশে বসবাস করছি আমরা। আওয়ামী লীগ আমাদেরকে কোন কথা বলতে দেয়নি। আলেম-ওলামাদের স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ অধিবেশনে প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি।মাহফিলে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল ইসলাম নিজামী,বর্তমান অধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হোসাইন,শাহ সাহেব কেবলার দৌহিত্র হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চট্টগ্রাম জনপ্রিয় সাংবাদিক মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, ইমাম বায়হাকি, বনফুল এন্ড কোং এর পরিচালক আব্দু শুক্কুর, চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ্সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,সাংবাদিক ও আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ