১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

লং মার্চে সফল করতে মিরপুর দক্ষিণ জামায়াতের মিছিল ও সমাবেশ

spot_img

সাবিক ওমর ঢাকা থেকে…

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত লং মার্চকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর দক্ষিণ থানার ১১ নম্বর ওয়ার্ডে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কল্যাণপুর গার্লস স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসের সদস্য ও মিরপুর দক্ষিণ থানা আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারি মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য আমীর হোসেন বাবলু, শাহাবুল আলম, সাদ বিন জাফরসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা লং মার্চের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ