২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মামলার আসামি গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হামলা, মারধর ও চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ফরহাদ হোসেন (৩৮) উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দুপুরে এসআই খোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে। তিনি হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে গত ৩০ মে ভুক্তভোগী আব্দুল খালেক (৩৮) বাদী হয়ে ৫ জনকে আসামি করে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ