২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

শাহজাহানপুরে কিশোরী ধ’র্ষ’ণ মামলার পলাতক আসামি গ্রেফতার

spot_img

বগুড়া শাহজাহানপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আরিফ (১৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে উপজেলার আগড়া-গোহাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ মে রাত আনুমানিক ৯টার দিকে ১৪ বছর বয়সী এক কিশোরী তার মাকে খুঁজতে বাড়ির বাইরে বের হয়। এ সময় ওৎ পেতে থাকা প্রতিবেশী আরিফ তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। পরে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর কিশোরীর নানী ও পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে অভিযুক্তের ঘর থেকে কান্নার শব্দ শুনতে পান। পরে ঘরে প্রবেশ করে তারা কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শাহজাহানপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক ছিল। তাকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি চৌকষ দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৪ জুন)রাত আনুমানিক ৯.৩০ মিনিটে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ এর দিকনির্দেশনায় শাহজাহানপুর থানাধীন আগড়া, গোহাইল এলাকায় এক ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারার এজাহারনামীয় পলাতক আসামি আরিফকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ​

এ ব্যাপারে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল জানান, আটককৃত আসামীকে আজ শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ