১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মেইল বাসে তল্লাশি: ৫৪০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২

spot_img

বগুড়ার শাজাহানপুরে একটি যাত্রীবাহী মেইল বাসে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন আড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আড়িয়া বাজারস্থ আইজুলের ভাতের হোটেলের সামনে অবস্থান নেয় ডিএনসি বগুড়ার একটি অভিযানিক দল। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ‘আল-আমিন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী মেইল বাসে (রেজি: মুন্সিগঞ্জ-জ-১১-০০০১) তল্লাশি চালানো হয়।
বাসের ভেতর F-3 ও F-4 নম্বর সিটে বসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৪০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং সিমসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা কোনো টিকিট ছাড়াই ভ্রমণ করছিলেন বলে জানায় ডিএনসি।
গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মাসুদ রানা এবং ধুনট উপজেলার চার ধনু গ্রামের মৃত ভুলুর স্ত্রী মিলন দেওয়া (৫৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়া কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ