২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে যাত্রীবাহী বাসে ১৫শ’ ইয়াবাসহ রহিম গ্রেপ্তার

spot_img

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহিম মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মো. ইউসুফের বাড়ির সামনে পাকা রাস্তায় নাবিল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৯) একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির জি–৩ নম্বর সিটে বসা টিকিটবিহীন যাত্রী রহিম মিয়ার দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেপ্তার রহিম মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের মো. শামছুল হকের ছেলে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত আলামত জব্দ করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ