২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে নার্গিস খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ৭–৮ বছর আগে শরিফুল ইসলামের সঙ্গে নার্গিস খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
ঘটনার সময় শুক্রবার দুপুরে স্বামী শরিফুল ইসলাম জুমার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে ঘরের ভেতরে তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের স্বজনদের দাবি, নার্গিস খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হলেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় হেফাজতে নেয়। শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ