২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ধুনটে বরই দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষ’ণ, অভিযুক্ত পলাতক

spot_img

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ছয় বছরের এক শিশুকে বরই খাওয়ানোর কথা বলে কলা বাগানে নিয়ে ধর্ষণের লোমহর্ষক ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ১৬ বছর বয়সী কিশোর ছামিউল হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিকেলে উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সোবেল প্রামাণিকের ছেলে ছামিউল হাসান তার প্রতিবেশী ওই শিশুটিকে বরই খাওয়ার প্রলোভন দেখায়। শিশুটি রাজি হলে তাকে কৌশলে বাড়ির পাশের একটি নির্জন কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে।
​ধর্ষণের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে, ধরা পড়ার ভয়ে ছামিউল তাকে বাগানে ফেলে রেখে পালিয়ে যায়।

​পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

​এই ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
​ধুনট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মুনজুর মোর্শেদ মণ্ডল বলেন, আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ