৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে সনাতনী সুধী সমাবেশে ধানের শীষ ভোট চাইলেন সাবেক এমপি লালু

spot_img

বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ হিন্দু মহাজোট উপজেলা শাখার উদ্যোগে সনাতনী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার খরনা বীরগ্রাম হিন্দুপাড়া আটচালা চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

বাংলাদেশ হিন্দু মহাজোট শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু মহাজোট সভাপতি অভিলাষ কুমার বর্মন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা সভাপতি অধ্যাপক সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাধারণ সম্পাদক এস. এম. রবিউল ইসলাম দারুন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, সিনিয়র সহ-সভাপতি বজলুল রহমান নিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও রেজাউল করিম রেজা প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রদল, যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ