২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে উদ্বোধন করা হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেউলি ইউনিয়নের গাংনগর বাজারে মেসার্স খোকন ট্রেডার্সে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শাহাদত জ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের মোকামতলা শাখার ব্যবস্থাপক নূর নেয়াজ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোঃ মুক্তার হোসেন এবং গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং এলাকার সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু হওয়ার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরে বসেই পাবে। এতে সময়, অর্থ এবং ঝুঁকি—সবই কমে আসবে।”

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সেন্টার থেকে স্থানীয়রা এখন সহজেই নগদ টাকা জমা ও উত্তোলন, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। এতে করে গ্রামীণ অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, গাংনগরবাসীর জন্য এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ